,

চট্টগ্রাম-জেদ্দা সরাসরি জাহাজ চলাচলের সুবিধা চায় সৌদি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে সুবিধার জন্য চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ওপর জোর দিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুর সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন খাতে আরও সম্পর্ক বাড়াতে সৌদি আরব আগ্রহী। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হজযাত্রীদের ঢাকা বিমানবন্দরে প্রাক-ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি