,

৫-১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : যেসব শিশুদের বয়স ৫-১২, তাদেরও করোনা টিকার আওতায় আনা হবে। তাদেরকে জন্ম নিবন্ধনের মাধ্যমে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে টিকা পেতে তাদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, ‘তাদের দ্রুত সময়ের মধ্যে করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এ সময় তিনি কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহ্বান জানান।

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও চার মিলিয়ন (৪০ লাখ) রেডি টু ইউজ ডোজ অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড