,

সন্তান আসছে আলিয়া-রণবীরের ঘরে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর মা-বা হতে যাচ্ছেন। আজ সোমবার সকালে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া।

সেখানে আলিয়া দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় আলিয়া ভাট শুয়ে আছেন। তার সোনোগ্রাফি করা হচ্ছে। কম্পিউটারের পর্দা ব্লার করা সেখানে একটি হার্টের ইমোজি। কম্পিউটারের স্ক্রিন দেখে আলিয়া খুব খুশি। আলিয়ার পাশে কেউ বসে আছেন। তার পিঠের কিছু অংশ দেখে মনে হচ্ছে রণবীর কাপুর হতে পারেন। দ্বিতীয় ছবিতে তিনি একটি সিংহ-সিংহী এবং তার সন্তানের একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সন্তান আসছে শিগগির।’

বিয়ের তিন মাসের মাথায় সুখবর জানালেন রণবীর-আলিয়া। এ খবরের পর নীতু কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, সোনি রাজদান, ঋদ্ধিমা কাপুর, করণ জোহর থেকে শুরু করে বলিউডের অসংখ্য তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৮ সালে অয়ন মুখার্জির ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলাকালীন আলিয়ার প্রেমে পড়েন রণবীর কাপুর। চার বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে সম্প্রতি। ১৪ এপ্রিল মুম্বইয়ের বাসভবনে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। অন্যদিকে ৫ বছর পর এই বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাদের প্রথম ছবি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি