,

করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় আমন্ত্রণে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করালে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।এক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করবো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড