,

অভিনয়ে নাঈম-শাবনাজের দুই মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজ। তাদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। এবার এই তারকা জুটির দুই মেয়ের অভিষেক হলো অভিনয়ে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখলেন তারা।

জানা গেছে, প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন মাহাদিয়া ও নামিরা। ঈদ উপলক্ষে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। এর শুটিং হয়েছে গেল গত ১৪ জুন। আর এটি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম। বিজ্ঞাপনচিত্রটি আসছে ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হবে।

এর আগে, দুই মেয়েকে নিয়ে গান গাওয়ার ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নাঈম। যে ভিডিওতে নাঈম বাদ্য বাজান আর বড় মেয়ে মাহাদিয়ার কণ্ঠে থাকে গান। গান গেয়ে ইতিমধ্যে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তবে একটু চুপচাপ থাকেন ছোট মেয়ে নামিরা।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নাঈম-শাবনাজ। তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড