,

রাশিয়ার দখল করা অঞ্চল মুক্ত করবে ইউক্রেন : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : সেভেরোদোনেৎস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল রুশ সেনারা দখল করেছে, সেসব অঞ্চল ইউক্রেন মুক্ত করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের পতন হয়। এর মাধ্যমে পুরো লুহানেস্ক এখন রাশিয়ার দখলে চলে গেছে।

ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৪৫টি মিসাইল এবং রকেট ছুঁড়েছে রাশিয়া। সাধারণ ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করছে রুশ সেনারা।

এদিকে, গত মাসে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের ২০ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে। সেভেরোদোনেৎস্কের পতনের মাধ্যমে এটির পরিমাণ আরও বাড়ল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না