,

১০০ বছরেও ক্ষতি হবে না পদ্মা সেতুর

news-image

নিজস্ব প্রতিবেদক : সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ১০০ বছরেও এ সেতুর কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শেখ হাসিনার জন্যই অল্প সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ৪০ বছরে অনেক প্রকল্পে কাজ করেছি, কিন্তু এরকম দেখেনি। অনেকেই পদ্মা সেতুর জন্য নিজেদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে দিয়েছে। সেইসব মানুষদের এখন কোনও দুঃখ নেই। তারা ভিটেমাটি হারিয়েও গর্ববোধ করছেন।

পদ্মা সেতু প্রকল্প নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব। ঐতিহাসিক এ মেগা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড