,

বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন

news-image

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

পদ্মা সেতু উদ্বোধন: জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে বিএনপি
শুক্রবার বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনে হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে করবেন শুক্রবার।

গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। যদিও তার হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।

হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর মধ্যে তার ওষুধেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু তার পুরাতন রোগগুলো এখনও ওঠা-নামার মধ্যে আছে। সেগুলো একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত তার বাসায় ফেরা অনিশ্চিত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড