,

আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ বন্যায় রাজ্যটিতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

এর আগে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর বন্যা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ৩০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। বন্যার কবলে পড়েছেন ৪৫ লাখ ৩৪ হাজার মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে।

আসামের এ বন্যায় ক্ষতিগ্রস্তদের কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, আসামের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাতের বিষয়টি নজরে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার পর্যবেক্ষণ করছে। চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্য সরকারকে সবধরনের আশ্বাস দেয়া হচ্ছে।

এদিকে বন্যাদুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও এনডিআরএফ টিম। আসামের মুখ্যমন্ত্রী হৈমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, দৈনিক এক লাখ বোতল বিশুদ্ধ পানি নৌবাহিনীর বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে। শিলচর শহরে কয়েকশো মানুষ পানিবন্দি রয়েছেন। কোথাও কোথাও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।

বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত বুধবার পর্যন্ত আসাম ও মেঘালয়ে স্বাভাবিকের চেয়ে ২৭২ মিলিমিটার অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এ সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত রাজ্য দুটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি