,

‘তালাশ’ আসছে টিভিতে

news-image

বিনোদন প্রতিবেদক : গেল শুক্রবার দেশের ৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৈকত নাসিরের সিনেমা ‘তালাশ’। মুক্তির মাস না পেরুতেই সাইকো থ্রিলারধর্মী সিনেমা এবার আসছে টিভি পর্দায়। কোরবানির ঈদের বিশেষ আয়োজনে এটি দেখা যাবে দীপ্ত টিভিতে। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন- শবনম বুবলী ও আদর আজাদ। আরও আছেন- আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, শুধু ‘তালাশ’ নয়, এবারের ঈদুল আজহার সাত দিনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পাঁচ বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

এগুলো হলো- ঈদের দিন তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমনি, মম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ‘তালাশ’। ঈদের তৃতীয় দিন রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘নোনা জলের কাব্য’। অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ঈদের চতুর্থ দিন থাকছে ইফতেখার শুভর ‘মুখোশ’। অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম। ঈদের পঞ্চম দিন থাকছে তৌকীর আহমেদের ‘হালদা’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু। সবগুলো সিনেমাই প্রচার হবে দুপুর ১টায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর