,

২৭ মণের ‘সিংহ’র দাম হাঁকা হচ্ছে ২০ লাখ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : গায়ের রঙ মিচমিচে কালো। শরীরে যেন থরে থরে মাংস সাজানো। বিশালদেহী গরুটির নাম দেওয়া হয়েছে ‘সিংহ’। ২৭ মণ ওজনের ‘সিংহের’ বয়স তিন বছর। ফ্রিজিয়ান জাতের এই গরুটির দাম হাঁকা হয়েছে ২০ লাখ টাকা। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংঙা গ্রামের সুচিন্ত কুমার সেন লালন-পালন করছেন গরুটি। কোরবানির জন্য কিনতে অনেকেই গরুটি দেখতে আসছেন, কেউ কেউ দামও করছেন। তবে প্রত্যাশা মাফিক দাম না ওঠায় এখনো গরুটি বিক্রি করেননি মালিক।

সুচিন্ত কুমার জানান, গরুটি প্রতিদিন গড়ে প্রায় ২০ কেজি খাবার খায়। খাদ্য তালিকায় রয়েছে সরিষার খৈল, গমের ভুষি, ধানের কুড়া, জবের ভুষি, ভুট্টার ভুষি, খেশারির ভুষি, আম, কাঁঠাল, খড়, ঘাস ইত্যাদি।

তিনি জানান, আড়াই বছর আগে ষাঁড়টি ৭০ হাজার টাকায় কিনেছিলেন। কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। গরুর খাবারের পেছনে প্রতিদিন তার ব্যয় হয় হাজার টাকা। গরুটিকে বাইরে বের করেন না। খাওয়া, গোসল সব কিছুই গোয়াল ঘরে।

সুচিন্ত জানান, কোরবানির হাট শুরু হলে তিনি গরুটি ঢাকার কোনো বড় হাটে নিয়ে বিক্রি করবেন। কারণ রাজবাড়ীতে এতো বড় গরু কেনার মতো লোক পাওয়া যাবে না।

সুচিন্ত’র স্ত্রী বলেন, পরিবারের সবাই মিলে কয়েক বছর ধরে সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছেন। মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ওষুধ খাওয়ানো হয়নি। বিক্রি করতে কষ্ট লাগছে।

আবু হানিফ নামের এক ব্যক্তি বলেন, অনেক বড় গরুর কথা শুনে তিনি দেখতে এসেছেন। গরুটি দেখতেও বেশ সুন্দর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড