,

১৫ আগস্ট চক্রান্তে জিয়া জড়িত, তারেকের বক্ত্যবই তার প্রমাণ

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান যে ৭৫’র ১৫ আগস্ট চক্রান্তে জড়িত তা তারেক রহমানের বক্তব্যে প্রমাণ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে ৭৫’র ১৫ আগস্ট চক্রান্তে জড়িত তা তারেক রহমানের বক্তব্যে প্রমাণ হয়। এছাড়া তারেকের বক্তব্যে আরও প্রমাণ হয় জিয়া পরিবার পাকিস্তানি ভাব ধারায় বিশ্বাসী।

এসময় যে দেশে ফিরে রাজনীতি করার সাহস পায় না সে কীভাবে দলের নেতৃত্ব দেন বলেও প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আজ ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি নিয়ে অনেকই আপত্তি তুলেছিলেন। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।

সে সময়ে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি