,

ভয়াবহ দাবানলের কবলে সানফ্রান্সিসকো

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহর। এরই মধ্যে পুড়ে গেছে উপকূলের আশপাশের ২০ একরের বেশি বনভূমি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনবিসির।

খবরে বলা হয়েছে, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার পর এবার সানফ্রান্সিসকোর উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে দাবানল। গত দুদিন ধরে আগুনে পুড়ছে হেক্টরের পর হেক্টর বনভূমি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকশ সদস্য কাজ করছেন। পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বুধবার ফায়ার সার্ভিস কর্মকর্তা ইথান পেটারসেন বলেন, দাবানলের বর্তমানে যে পরিস্থিতি তাতে দ্রুতই লোকালয়ে ছড়িয়ে পড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। তবে নতুন নতুন জায়গায় আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড