,

খুব সহজে ঘরেই তৈরি করে ফেলুন শাহি বিফ রেজালা

news-image

আসছে কোরবানির ঈদ। গরুর মাংস (বিফ) দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো উপলক্ষ্যে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করলে মন্দ হয় না, তাই না? পোলাও, সাদাভাত, পরোটা সবকিছুর সাথেই বিফ রেজালা খেতে দারুন লাগে! তাহলে চলুন এখনই জেনে নেই ঝাল বিফ রেজালা রান্না করার পুরো প্রণালীটি।

হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারেন গরুর মাংসের এই পদটি। অতিথি আপ্যায়নে কিংবা যেকোনো সেলিব্রেশনের স্পেশাল মেন্যুতে গরুর মাংসের রেজালা দারুন মানিয়ে যায়। কী কী উপকরণ লাগছে এটি তৈরি করতে সেটা এক নজরে দেখে নেই চলুন।

উপকরণ

গরুর মাংস- ১ কেজি

টকদই- ১ কাপ

পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

মরিচের গুঁড়ো- ২ চা চামচ

গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ

বাদাম বাটা- ২ চা চামচ

তেল- ১/২ কাপ

গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ

তেজপাতা, এলাচ, দারচিনি- ২ টি করে

জিরার গুঁড়ো- ১ চা চামচ

কেওড়ার জল- সামান্য ( অপশোনাল )

লবণ- স্বাদমতো
ঝাল ঝাল বিফ রেজালা রান্নার পুরো প্রণালী:

১) প্রথমে মাংস ছোট ছোট করে কেটে নিতে হবে। চাইলে মিডিয়াম সাইজে টুকরো করে নিতে পারেন। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ফাটানো টকদই ও পরিমানমতো লবণ ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।

৩) মসলা মাখানো মাংস ঘণ্টাখানেক রেখে দিলে ভালো হয়, যদি আপনার হাতে সময় থাকে! আর সময়ের সল্পতা থাকলে সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারেস।

৪) একটি বড় কড়াইয়ে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মসলা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৫) এবার ম্যারিনেট করা মাংস ঢেলে সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় সামান্য পানি দিতে পারেন। মিডিয়াম আঁচে কিছুটা সময় নিয়ে মাংস কষালে সেটার টেস্ট ও রঙ দুইটাই ভালো হবে।

৬) কষানোর পর যখন তেল ভেসে উঠবে, তখন পরিমাণমতো পানি দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করুন। চুলার আঁচ মিডিয়াম রাখবেন।

৭) কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে গ্রেভি না পুড়ে যায়। গরুর মাংস সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে।

৮) মাংস সেদ্ধ হয়ে আসলে এতে বাদামের পেস্ট ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন। এখন চুলার আঁচ একদম কমিয়ে দিন।

৯) এবার ভালোভাবে নাড়া দিয়ে ৫/১০ মিনিট দমে রাখুন। নামানোর আগে সামান্য কেওড়ার জল দিতে পারেন।

ব্যস, এবার পরিবেশনের পালা! পরিবেশন পাত্রে আপনার মনের মতো করে সাজিয়ে পোলাও কিংবা পরোটা দিয়ে সার্ভ করুন। বিফ রেজালা রান্না করতে ১ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আর ম্যারিনেট করে রাখলে আরও একটু সময় লাগবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান