,

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে দেশটির সরকারের তরফে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ও রোববার রাতে মালির মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের অন্তত তিনটি গ্রামে এ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠী। সরকার ধারণা করছে, কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে। কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মালি সরকার বলছে, কাতিবা মাকিনা গোষ্ঠীটি আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এরা ঠান্ডা মাথায় দিয়াল্লাসাগউ, দিয়াওয়েলি ও ডেসাগৌ গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো বিদ্রোহী গোষ্ঠী।

ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বার্তাসংস্থা এপিকে বলেছেন, কীভাবে হামলাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর