,

রংপুরে কার্যালয়ে মিলল প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ওলিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। বগুড়ায় তার স্ত্রী ও দুই সন্তান থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দপ্তরের পাশে জেলা কার্যালয়ে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, ‘আজ সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। তখন দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।’

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর