,

বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত একজনের মৃত্যু

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বন্যাকবলিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত বিপ্লব মিয়া (৬০) মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মেম্বার মতিউর রহমান মতি।

নিহতের পরিবারের বরাত দিয়ে মতি জানান, গতকাল সোমবার ত্রাণ বিতরণের সময় আহত হওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন বিপ্লব মিয়া। পরে তার অবস্থা খারাপ হলে আজ মঙ্গলবার ভোরে তাকে সিলেটে রেফার করেন চিকিৎসকরা। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় সিলেট রাগিব আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আহত বিপ্লব মিয়া
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, ত্রাণ বিতরণের জন্য এয়ারফোর্সের একটি হেলিকপ্টার তাহিরপুরে এসেছিল। বন্যার পানির জন্য সদরের কোনো স্থানে নামতে না পারায় আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করেছিল। অসহায়, বুভুক্ষু মানুষগুলো সেগুলোই দুই হাতে গ্রহণ করার জন্য ছুটে গিয়েছিলেন। এ সময় কে কার আগে ত্রাণ সংগ্রহ করবেন সেই ধাক্কাধাক্কিতে ১০ জন আহত হন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান জানান, ত্রাণ বিতরণের সময় আহত বেশির ভাগই ঘাড়ে, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড