,

সেভেরোদনেৎস্ক দখলে নিয়েছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত পূর্ব ইউক্রেনের শহর সেভেরোদনেৎস্কের শহরতলি মেটিওলকিন আগেই দখল করেছিলেন রুশ সেনারা। সোমবার তারা ঢুকে পড়েছে মূল শহরে। খবর ডয়েচে ভেলের।

সেভেরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনাদের দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে।

কারখানার ভেতরে ৩০০’র বেশি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তারা সবাই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছেন ইউক্রেনের সেনারা।

এর আগে মরিপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক লোকদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দী করেছেন রুশ সেনারা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মরিপোলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেভেরোদনেৎস্কেও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড