,

ইয়ার লাপিদ হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন নাফতালি বেনেট। তার স্থলাভিষিক্ত হবেন জোটের অংশীদার পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। ক্ষমতাসীন নড়বড়ে জোট সরকারের ওপর বাড়তে থাকা চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে সরে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী বেনেট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আইনপ্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করতে ভোট দেবেন। এতে দেশটিতে তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের পথ খুলে যাবে।

এক বছর আগে পার্লামেন্টের বিরোধী দলগুলোর জোট সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের রেকর্ড শাসনের অবসান ঘটিয়েছিল।

নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন ক্ষমতাসীন জোটের নেতা সাবেক সাংবাদিক লাপিদ

লাপিদের পাশে দাঁড়িয়ে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাফতালি বেনেট বলেন, ‘এমন এক মুহূর্তে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, যা সহজ নয়; কিন্তু বোঝাপড়ার মধ্য দিয়ে ইসরায়েলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

বেনেটের মুখপাত্র বলেন, আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি ভোট হবে। এরপর লাপিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

আট দলীয় ক্ষমতাসীন জোটের অংশীদার কট্টর ডানপন্থি, উদারনৈতিক ও আরব দলগুলোর মধ্যে ধর্ম থেকে শুরু করে ফিলিস্তিনি ইস্যু প্রশ্নে গভীর পার্থক্য বিদ্যমান। দলত্যাগের কারণে পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পাওয়া পর থেকে জোটটি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে।

জোটে থাকা মধ্যপন্থি দলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ‘আমি মনে করি গত বছরটিতে সরকার বেশ ভালো কাজ করেছে। দেশকে নির্বাচনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটি লজ্জাজনক।’ তিনি আরও বলেন, ‘অস্থায়ী সরকার হিসেবে যতদিন সম্ভব আমরা কাজ চালিয়ে যাব।’

পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু অক্টোবরে তা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণামধ্যম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড