,

বাড়ছে পানি, নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি আবারও বেড়ে বিপৎসীমার ৩১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষেরা।

সোমবার সন্ধ্যায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৯১ সে.মি. যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার ৫ উপজেলার নদীর তীরবর্তী ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের জানান, তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৩১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (৫২.৯১ মি.)। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সামগ্রিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

পরবর্তীতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উজানে ভারি বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকলপ্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর