,

বাংলাদেশ ব্যাংকে যেভাবে আগুনের সূত্রপাত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের মেডিক্যাল সেন্টারে শর্ট সার্কিটের কারণে জরুরি ওষুধ সংরক্ষণাগারের ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন লাগে। গতকাল সোমবার রাতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।

তিনি বলেন, সোমবার ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (২য় সংলগ্নী ভবনের চতুর্থ তলা) মেডিক্যাল সেন্টারে আগুন লাগে। ব্যাংকের রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে।

এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার জানান, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড