,

স্বপ্ন-পদ্মা-সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সঙ্গে জন্ম নেওয়া জমজ তিন শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুকে স্বর্ণের চেইন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর ওই বিশেষ উপহার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুশফিক রহমান ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত ই খুদা এই উপহার দিতে জমজ শিশুর বাড়িতে যান।

জানা যায়, উপহার সামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেক শিশুর জন্য একটি করে এক ভরির স্বর্ণের চেইন, বিভিন্ন রকমের ফলের ঝুড়ি, শিশুদের পোশাক ও ফুলের তোড়া। প্রধানমন্ত্রী পাঠানো বিশেষ ধন্যবাদ বার্তাও পৌছে দেওয়া হয় তাদের পরিবারে।

এর আগে গত শুক্রবার বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এনি বেগম শহরের একটি ক্লিনিকে একসাথে তিন সন্তানের জন্ম দেন। যার মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে।

আশরাফুল ইসলাম অপু বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। তিনজনের মধ্যে মেয়ে বাচ্চার নাম রাখা হয় স্বপ্ন এবং দুই ছেলের নাম রাখা হয় পদ্মা ও সেতু।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড