,

রাশিয়ার গ্যাস না পেয়ে কয়লা ব্যবহারের ঘোষণা জার্মানির

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়েছে ইউরোপীয় অনেক দেশ। যতটা সম্ভব, এর পাল্টা জবাব দিচ্ছে রাশিয়া। জ্বালানিকে তারা ব্যবহার করছে হাতিয়ার হিসেবে।

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার আশঙ্কায় আবারও কয়লার দিকে ঝুঁকছে জার্মানি। ইউরোপের প্রভাবশালী এই দেশটি ইতোমধ্যেই বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লা ব্যবহারের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করার বিষয়ে রোববার ঘোষণা দিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী।

সম্প্রতি পশ্চিম ইউরোপে পাইপলাইনের মাধমে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে রাশিয়া। এরপরই ইউরোপজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে। মূলত এরপরই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লার ব্যবহার ফের শুরু করার পদক্ষেপ নিয়েছে দেশটি।

জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, গ্যাসের ব্যবহার কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদনে কম গ্যাস ব্যবহার করতে হবে। এর পরিবর্তে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে আরও বেশি করে ব্যবহার করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড