,

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

news-image

জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

সোমবার (২০ জুন) উপজেলার আমিরগজ্ঞ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বন্ধুক ও টেঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গুলজার মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তার অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করে। তাদের গুলি ও টেঁটার আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হন।

খৈারশেদ আলম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে সাবেক ইউপি সদস্য গুলজারের সঙ্গে ও স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম রবির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত এক বছরে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে। রবিউল ইসলাম রবি ১০ দিন আগে জেল থেকে ছাড়া পান। এরপরই প্রতিপক্ষ গুলজার সমর্থকদের ওপর হামলা চালান।

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, সংঘর্ষের খবরে সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড