,

৩৫ বছরের টোল দিয়ে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় তোলার আশা

news-image

অনলাইন ডেস্ক : আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। আজ রবিবার (১৯ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)-এর কর্মকর্তরা এসব কথা বলেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)-এর ওই কর্মকর্তা জানান, টোলের হার একটি গণনা পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে যাতে করে আগামী ৩৫ বছরের মধ্যে দেশের বৃহত্তম সেতুটির নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা যায়।

তিনি বলেন, সেতুটি অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত হয়েছে।

বিদেশি ঋণ বা যেকোনো ধরণের অনুদান বাতিল করে অর্থ মন্ত্রণালয় বিবিএকে ৩০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে যা আমাদের ৩৫ বছরের মধ্যে এক শতাংশ সুদের হারে পরিশোধ করতে হবে।

এই কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের ১৪০ ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এক শতাংশ করে পরিশোধ করতে হবে। ভ্যাট, ট্যাক্স, সেতুর ব্যবস্থাপনার পাশাপাশি মাঝে মাঝে নদী শাসনের বিষয়গুলো বিবেচনা করে টোলের হার নির্ধারণ করা হয়েছে। ’

বিবিএ’র একটি বিবৃতির প্রসঙ্গে তিনি বলেন, মেগা-কাঠামোর নকশা প্রণয়নের সময় নেওয়া ২১১ কোটি টাকা ঋণের বিপরীতে বাড়তি ৩৪০ কোটি টাকা পরিশোধ করা হবে।

এতে বলা হয়, সেতু ব্যবহারকারী যানবাহন অপারেটরদের তারা ফেরিতে যে ভাড়া দিতেন, তার চেয়ে গড়ে ৫০ শতাংশ বেশি দিতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তপক্ষ (বিআইডব্লিউটিএ) মাওয়া এবং জাজিরার মধ্যে ফেরিতে যানবাহন পারাপারে ২০২০ সালের নভেম্বরে ৫ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে, বিবিএ এটিকে অন্যতম ভিত্তি ধরে মাসে ৮ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়ের আশা করছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, ‘তবে এটি আপাতত একটি প্রাথমিক অনুমান এবং ৩৫ বছরে নির্মাণ ও পরবর্তী রক্ষণাবেক্ষণের খরচ বোঝার জন্য এই পরিমাণ যথেষ্ট নয়। এসময়ে যানবাহন চলাচল বাড়বে এবং অগামী বছরগুলোতে সময়ে সময়ে টোলের হার পুননির্ধারণ করা হবে, যেমনটি বঙ্গবন্ধু সেতুর ক্ষেত্রে হয়েছে।

বিবিএ কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই বর্তমানে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার হয়েছে।

২০১০ সালে একটি প্রকল্প পরামর্শক প্রতিষ্ঠানের বিশদ হিসাব অনুযায়ী আগামী বছরগুলোতে সেতুতে মাসিক টোল আদায় হবে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা এবং বছরে আয় হবে ১ হাজার ৬০৩ কোটি ৯৭ লাখ টাকা।

অর্থ বিভাগ এবং বিবিএ’র মধ্যে চুক্তির অধীনে ৩৫ বছরের ঋণ পরিশোধের কিস্তি হিসেবে সেতুতে যানবাহন চলাচলের প্রথম বছরে ৫৯৬ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধ করতে হবে যা বছরে বেড়ে দাঁড়াবে ১৪৭৫ কোটি টাকা।

সরকার গত ১৭ মে পদ্মা সেতুর জন্য টোলের হার নির্ধারণ করে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সেতুটি ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী একটি মোটর সাইকেলের টোল হার ১০০ টাকা, কার এবং জিপের জন্য ৭৫০ টাকা, পিকআপ ভ্যানের জন্য এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসের জন্য এক হাজার ৩০০ টাকা, ছোট বাস (৩১ আসনের) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস দুই হাজার টাকা, বড় বাস (৩-অ্যাক্সেল) ২৪০০টাকা। ছোট ট্রাকের (৫টন পর্যন্ত) জন্য এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকের (৫ টন থেকে ৮টন) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১টন) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩-অ্যাক্সেল) পাঁচ হাজার ৫০০টাকা এবং একটি ট্রেলারের (৪-অ্যাক্সেল) জন্য ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার অ্যাক্সেলের উপরে প্রতিটি ট্রেলারে প্রতিটি অতিরিক্ত অ্যাক্সেলের জন্য ছয় হাজার টাকার সঙ্গে এক হাজার ৫০০ টাকা যোগ হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড