,

৫০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : তথ্যপ্রযুক্তির উন্নয়নে মানুষ এখন অনেক কাজই সারছেন ঘরে বসে ডিজিটাল মাধ্যমে। পণ্য বিক্রি, পাঠদান, অফিস, মিটিং-সেমিনার সবই চলছে অনলাইন প্ল্যাটফর্মে ও ভিডিওকলে বা জুম মিটিংয়ে।

এমনকি বর্তমানে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনও সারা হচ্ছে এই নেটমাধ্যমে।

অনেকের মতো কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীও বিয়ে করলেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথা জুম মিটিংয়ে।

শুক্রবার নিজের জন্মদিনে জীবনের নতুন ইনিংস শুরুর খবরটি জানালেন এ শিল্পী।

তসলিম মজুমদার নামে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করলেন মৌসুমী, মাত্র ৫০১ টাকা দেনমোহরে।

তসলিম যুক্তরাষ্ট্রে চাকরি করেন সেখানকার জনএফ কেনেডি বিমানবন্দরে।

গায়িকা মৌসুমী জানান, সাত বছরের পরিচয় তসলিমের সঙ্গে আমার। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করব আমরা। সেটিই করেছি। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির জন্য। ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হই আমরা। আমার বরের পরিবারের সদস্যরাও ছিলেন মিটিংয়ে। এর পর সেখানেই কবুল বলি আমরা। মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।

শিগগিরই দেশে ফিরবেন তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন গায়িকা মৌসুমী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড