,

রাশিয়াকে ‘শিক্ষা দিতে’ ভেনিজুয়েলাকে তেল বিক্রির অনুমতি

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এবার ভেনিজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি তেল ট্যাংকার ইউরোপ অভিমুখে যাত্রা করেছে। মূলত রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং দেশটিকে ‘উচিত শিক্ষা’ দিতেই ভেনিজুয়েলাকে তেল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল।

চলতি মাসের গোড়ার দিকে জানা গিয়েছিল, মার্কিন সরকার ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রপ্তানিতে সম্মতি দিয়েছে। রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানো ছাড়াও ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে আমেরিকা এ সম্মতি দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছে, কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এই দুই কোম্পানি ভেনিজুয়েলার তেল ইউরোপে রপ্তানি করতে পারবে। দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনিজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে। প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনিজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড