,

বন্যার্তদের পাশে শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের এই বন্যায় বিপর্যস্ত এ দুই জেলা। এ পরিস্থিতিতে কষ্টে আছে পানিবন্দী মানুষ। যুক্তরাষ্ট্রে বসে বন্যার্তদের এই দুর্দশা কষ্ট দিচ্ছে শাকিব খানকেও। বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবেলায় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

শাকিব খান বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, এরইমধ্যে বন্যার্তদের জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন শাকিব খান। যেটা শিগগিরই পৌঁছে যাবে সিলেট-সুনামগঞ্জের অসহায় মানুষের কাছে। একইসঙ্গে একটি তহবিল গঠনেরও উদ্যোগ নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই তহবিল থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের কাছে। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন [email protected]’। একইসঙ্গে দেশ ও বিদেশে থাকা বিত্তবানদের প্রতি শাকিব খান আহবান জানিয়েছেন, বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

অন্যদিকে শুক্রবার মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার টিম ঘোষণা দিয়েছে, সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রির সব অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না