,

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

news-image

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করেছে নিয়াত উল্লাহ শেখ (২২) নামে এক বখাটে। ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করছে।

গত বুধবার সন্ধ্যায় হামলায় আহত ভুক্তভোগীর বাবা গত দুইদিন ধরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদি হয়ে কাউখালী থানা ও স্থানীয় মহিলা পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বখাটে নিয়ামত উল্লাহ শেখ কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পড়ুয়া ওই স্কুলছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে ওই তরুণ তাকে উত্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলছাত্রী এ ঘটনা তার পরিবারকে জানায়। পরে মেয়েটির বাবা গত বুধবার সন্ধ্যায় অভিযুক্ত নিয়ামতকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে কাটাকাটির শুরু হয়। একপর্যায় নিয়ামত ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাবাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সভাপতি সুনন্দা সমদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিন্দনীয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমীন বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা গতকাল বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযুক্ত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড