,

ঢাবির ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা ২ জুলাই

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের এমসিকিউ পরীক্ষা আজ সকাল সাড়ে ১১টায় সম্পন্ন হয়েছে। পরবর্তী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা ‌অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই।

শুক্রবার ১১টা ২০ মিনিটে কলা ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে ব্রিফিং করার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এবার ‘চ’ ইউনিটের মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্য থেকে মেধাতালিকায় প্রথম ১ হাজার ৫০০ জনকে ‌অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হবে। আগামী ২ জুলাই এই ১ হাজার ৫০০ জনের অঙ্কন পরীক্ষা ‌অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১৩০ জন চারুকলা ‌অনুষদে ভর্তি হতে পারবে।’

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা ‌অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড