,

হঠাৎ বরিশালে মিমি চক্রবর্তী

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ সকালে ঢাকায় এসেছেন। এরপরই এই অভিনেত্রী চলে যান সোজা বরিশালে। বাংলাদেশে এসে হেলিকপ্টারের সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করেন মিমি। আর তার সে ছবির সূত্র ধরেই জানা যায়, তিনি বাংলাদেশে এসেছেন এবং বরিশালে গিয়েছেন।

একটি সূত্র জানায়, আজ সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান থেকে সোজা বরিশালে চলে যান।

তার বরিশালে আসার কারণ জানতে চাইলে সূত্রটি জানায়, সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবে যোগ দিতেই মিমির বাংলাদেশে আসা। অনুষ্ঠানটির আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মিমি ছাড়াও এই উৎসবে অংশ নিচ্ছেন গানবাংলার তাপস ও তার টিম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, ফোক সম্রাজ্ঞী মমতাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক নিরব, ইমন, চিত্রনায়িকা তমা মির্জা, সংগীতশিল্পী ইমন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ, লুইপাসহ অনেকে।

জানা গেছে, শিগগিরই দেশের অনান্য জেলায়ও ‘জয় বাংলা’-এর আয়োজন হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি