,

অবশেষে একসঙ্গে সানী-মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কদিন ধরেই শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর প্রসঙ্গ। গুঞ্জন আছে, তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। চিত্রনায়ক জায়েদ খান বিরক্ত করছেন মৌসুমীকে; একই ছাদের নিচে বসবাস করলেও দেখা হচ্ছে না সানী-মৌসুমীর। সবকিছু মিলিয়ে এই তারকা দম্পতিকে নিয়ে বুদ হয়ে আছে নেটদুনিয়া।

এরই মধ্যে সানী জানিয়েছেন, একই বাড়িতে বসবাস করলেও প্রায় দেড় মাস ধরে দেখা ও কথা হচ্ছে না মৌসুমীর সঙ্গে। অবশেষে একসঙ্গে দেখা মিলল এই তারকা-জুটির। তাও আবার খাবার টেবিলে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সানী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা মিলল পুরো পরিবারের। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ তবে ছবিটি কবে তোলা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরই ছবিটি তোলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি