,

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অ্যাসল্ট রাইফেলসহ গুলি উদ্ধার

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বালুখালী-১৮ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তাদের একটি দল সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তারাও গুলি চালান। পরে সন্ত্রাসীরা পিছু হটে পাহাড়ের দিকে চলে যায়।

তিনি আরও জানান, পরে ক্যাম্পে তল্লাশি চালিয়ে ভারী অস্ত্র একটি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল এবং ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। আজ শুক্রবার সংবাদ সম্মলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অপরদিকে, একইদিন টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়বেষ্টিত গহীন অরণ্যে রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীদের আস্তানার সন্ধানে ড্রোনের সাহায্যে অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ের গুহা থেকে চারটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে কেউ আটক হয়নি বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর