,

বুথ থেকে বের হচ্ছে ৫ গুণ টাকা, তোলার হিড়িক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এটাকেই হয়তো বলে মেঘ না চাইতেই জল। যতো টাকা লেখা হচ্ছে তার পাঁচ গুণ টাকা বের হচ্ছে এটিএম মেশিন থেকে। কথাটি বিশ্বাস না হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে। বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা তোলার হিড়িক পড়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, নাগপুরের কাছে অবস্থিত খাপরখেদা এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম-এ ৫০০ টাকা তুলতে মেশিনে চাপ দেন। তখন ৫০০ টাকার বিপরীতে মেশিন থেকে ২৫০০ টাকা বের হয়। এ খবর ছড়িয়ে পড়লে মানুষের ভিড় করতে থাকেন ওই বুথের সামনে। এক পর্যায়ে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই ব্যাংকেরই এক গ্রাহক। পরে তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে এসে এটিএম বুথটি বন্ধ করে দেয়। খবর দেওয়া হয় ব্যাংকেও।

এরপর ব্যাংক কর্তৃপক্ষ এটিএম মেশিনটি পরীক্ষা করে দেখতে পান, গুজব নয়, সত্যিই পাঁচ গুণ টাকা বের হচ্ছে যন্ত্রটি থেকে।

বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, প্রযুক্তিগত ত্রুটির কারণের জন্যই এমন ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কারও নামে অভিযোগ করেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি