,

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রাজেন্দ্রপুর স্টেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা কবলিত বগি সরানোর পর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকালে রাজেন্দ্রপর স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনের পেছনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইন ও মেইন লাইন বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনার পর ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে, জামাল কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে এবং মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশনে আটকে পড়ে বলে জানিয়েছিলেন শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি