,

রংপুর নগরীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরী এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন হয়েছে।বুধবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও স্বাস্থ্য শাখা প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম।

রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবীরা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি