,

ভোটকেন্দ্রের পাশে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু, তিনজন হাসপাতালে

news-image

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ভোটকেন্দ্রের পাশে খেলনা বেলুন বিক্রি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের জাহিদুল ব্যাপারী (১৬) নামের এক কিশোর। জাহিদুল ওই গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে।

এ সময় তার সাথে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২) ও নাউডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮) এবং পাশে দাঁড়িয়ে থাকা রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) নামের এক শিশু আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, বুধবার নগরকান্দার ছোট নাউডুবি গ্রামের ধলা মিয়া মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চলমান ইউপি নির্বাচনের মাঠে বেলুন বিক্রির উদ্দেশ্যে শ্রমিক হিসেবে কয়েকজনকে সাথে নিয়ে যান। সেখানে তারা বেলা ১২টার দিকে গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহিদুল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খেলনা বেলুন তৈরির সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, এখন পর্যন্ত আমাদের কেউ বিষয়টি অবগত করেনি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড