,

জনশুমারির ফল গবেষণার কাজেও ব্যবহার করা যাবে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা চলমান জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফল গবেষণার কাজেও ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রের নানা পরিকল্পনায়ও এটি সহায়ক ভূমিকা পালন করবে।

আজ বুধবার সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় ও ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হওয়া সপ্তাহব্যাপী এই জনশুমারিতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অন্যদিকে, জনশুমারিকে সফল করতে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড