,

চাকরিতে পুনর্বহালের দাবিতে ছাঁটাই ব্যাংকারদের মানববন্ধন

news-image

করোনার সময়ে খরচ কমাতে চাকরিচ্যুত, বাধ্যতামূলক পদত্যাগ বা অবসরে পাঠানো ব্যাংকাররা চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন। বাংলাদেশ ব্যাংকের সামনে আজ বুধবার বেলা ১১টা থেকে মানববন্ধন চলছে।

ভুক্তভোগীরা জানান, প্রধানমন্ত্রী যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বিভিন্ন আর্থিক প্রনোদনা প্রদানের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সময়োপযোগী ও মহান উদ্দ্যোগ গ্রহণ করে গার্মেন্টস শ্রমিকসহ সকল স্তরের শ্রমিক, কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত না করার জন্য কঠোর নির্দেশনা দেন এবং যখন সেই নির্দেশনা মেনে গার্মেন্টসসহ প্রায় সকল সেক্টরে করোনাকালে কর্মী ছাটাই বন্ধ থাকে। ঠিক সেই সময় দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক তাদের বিভিন্ন স্তরের প্রায় সাত হাজার কর্মকর্তাকে অমানবিক ও সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের চাকরি থেকে পদত্যাগে বাধ্য করেন।

তাদের অভিযোগ, কোনো রকম সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া অযৌক্তিকভাবে ও আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি হতে পদত্যাগ করতে রাজি না হলে তাদের ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং রাজি না হলে চাকরি হতে বহিষ্কারসহ প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিতকণের হুমকি প্রদান করেন। বারবার এ ধরনের হুমকির পাশাপাশি দীর্ঘ সময় তাদের একাকী রুমে বসিয়ে রেখে, কারও কারও ক্ষেত্রে মোবাইল ফোন বলপূর্বক রেখে দিয়ে ও নানাভাবে প্রচণ্ড মানসিক চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। আগে থেকে মানব সম্পদ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত পদত্যাগপত্রের নোটিশে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাক ডেটেও আগে প্রস্তুতকৃত পদত্যাগপত্রের নোটিশে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে।

কোনো কোনো কর্মকর্তা দীর্ঘদিন ব্যাংকে সুনামের সঙ্গে চাকরির পর অবসরের অল্পদিন আগে, কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিতভাবে অবসরের বয়সসীমা কমিয়েও কৌশলে চাকরিচ্যুতকরণের ঘটনা ঘটেছে। তারা জানান, হঠাৎ চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। কেন্দ্রীয় ব্যাংক তাদের চাকরি ফেরতের নির্দেশনা দিলেও অনেক ব্যাংক তা মানছে না। বাংলাদেশ ব্যাংকও শক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত চাকরি বহালের দাবিতে বাধ্য হয়ে তারা মানববন্ধনে অংশ নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড