,

অর্থনীতি বাঁচাতে পাকিস্তানিদের কম চা পানের অনুরোধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমানোর জন্য অনুরোধ জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, চা আমদানিতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য এমন আহ্বান জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী।

আহসান ইকবাল বলেন, দিনে যতো কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কমবে। এজন্য সবাইকে অনুরোধ করবো এক থেকে দুই কাপ চা কম পান করতে। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।

এছাড়াও পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বিদ্যুৎ সাশ্রয়ের জন্যও বাজারে ব্যবসায়ীদের দোকান রাত সাড়ে ৮টায় বন্ধ করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, চা আমদানিতে পাকিস্তান বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। গত বছর ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। বাংলাদেশি টাকায় এর পরিমাণ পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকারও বেশি। খবর: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি