,

মদ বিক্রি বন্ধের দাবিতে দোকানে গোবর ছুঁড়লেন বিজেপি নেত্রী

news-image

অনলাইন ডেস্ক : অনেক দিন ধরেই মদ বিক্রি বন্ধের দাবি করছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী উমা ভারতী। এবার এ দাবিতে একটি মদের দোকান লক্ষ্য করে গোবর ছুঁড়লেন তিনি। তার এ গোবর ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, উমা ভারতী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের নিওয়ারি জেলার ওর্চার একটি মদের দোকান লক্ষ্য করে গোবর ছোঁড়েন। ওই দোকানে গোবর ছোঁড়ার ব্যাপারে এক টুইটে সে ব্যাখ্যাও দিয়েছেন উমা।

টুইটে উমা ভারতী জানান, দোকানটি অবৈধভাবে ওই এলাকায় তৈরি করা হয়েছিল। ওর্চার মতো পবিত্র শহরের এমন জায়গায় মদের দোকান খোলা ‘অপরাধ’ বলে দাবি করেন তিনি। আর সে কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। গোবর ছোঁড়ার ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘দেখুন, পাথর নয়, আমি গোবর ছুঁড়ছি।’

যদিও পুলিশের দাবি, যে স্থানে দোকানের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেই সেটি তৈরি হয়েছে।

ওর্চা শহরটি রাম রাজা মন্দিরের জন্য বিখ্যাত। সারা বছর বহু পূণ্যার্থী এখানে আসেন। তাই এমন স্থানে মদের দোকান মেনে নেওয়া যায় না বলে অনেকেই দাবি জানিয়েছেন।

চলতি বছর রাম নবমীতে দীপোৎসবের সময়ও খোলা ছিল ওই মদের দোকানটি। যে খবর কানে যেতে ক্ষোভ প্রকাশ করেছিলেন উমা। তাই, এই কারণেই গোবর দিয়ে দোকানটির শুদ্ধিকরণ করছিলেন তিনি। তবে নিজের সরকারের বিরুদ্ধে তিনি যেভাবে পদক্ষেপ করেছেন, তাতে বেশ অবাক ভারতের রাজনৈতিক মহলের একাংশ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি