,

ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‌‌‘ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন।’

তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে জানিয়ে সাক্কু বলেন, ‘মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।’

এ সময় ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবেন উল্লেখ করে এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘তবে রায় যা হবে মেনে নেবো।’

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি