,

সৌদি পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত (১৫ জুন রাত ২টা) ১১ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭ হাজার ৭৩৭ জন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

মোট ২৮টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান জাহাঙ্গীর কবির।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম থেকে ৭ম ফ্লাইটের সকল হজযাত্রী এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত ৮ম ফ্লাইটের হজযাত্রীরা আজ সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইটি দলের সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না