,

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের পোশাক কারখানার আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ্যাপারেলস প্লাস লিমিটেড নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার সকাল সকাল সাড়ে ৭টার দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রনে আনার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর বা আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে কারখানার মানব সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে বর্ষা সিনেমা হলের পাশে কারখানার ৭তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিন সহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহুর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে।

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি