,

প্রথমবার একসঙ্গে জ্বলল পদ্মা সেতুর সব বাতি

news-image

মুন্সীগঞ্জ ও শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর সব ল্যাম্পপোস্টে প্রথমবারের মতো একসঙ্গে জ্বালানো হলো বাতি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে এই বাতি জ্বালানো হয়।

এর আগে গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ২০৭টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। আর ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে পর্যায়ক্রমে সেতুর সব বাতি জ্বালানো হয়।

আজ শরীয়তপুরের জাজিরা প্রান্তে একসঙ্গে ২১০টি ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ২০৫টি মিলে মোট ৪১৫টি বাতি জ্বালানো হয়। দুই জেলার পল্লী বিদ্যুতের দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর বুকে আলোর ঝিলিক দেখতে পেলেন এপার-ওপারের মানুষ।

একসঙ্গে সব কটি ল্যাম্পপোস্টে বৈদ্যুতিক বাতি জ্বালানোর সত্যতা নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে পর্যায়ক্রমে সেতুর সব কটি বাতি জ্বালানো হয়েছিল। তবে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে মূল সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টের সব বাতি জ্বালানো হলো এই প্রথম।

পদ্মা সেতু উদ্বোধনের বাকি রয়েছে আর মাত্র ১০ দিন। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন। এ জন্য সেখানে চলছে সব ধরনের প্রস্তুতি। একসঙ্গে মূল সেতুর সব বাতি জ্বালানোর মধ্য দিয়ে সেই প্রস্তুতি সম্পন্নের আরও একধাপ এগিয়ে গেল।

প্রসঙ্গত, দীর্ঘ এ সেতুর বুকে বিদ্যুতের বাতি রয়েছে ৪১৫টি। আর দুই পাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০টি বৈদ্যুতিক বাতি। গেল বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্টে বসানোর কাজ শুরু হয়েছিল। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড