,

সরকারি অফিসগুলোকে আ. লীগের কার্যালয় বানানো হয়েছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী বলেছেন, ‘এই সরকার সব সরকারি অফিসগুলোকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছে। আমি আগেই বলেছিলাম, এই নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগের কিচেন কমিশন। এরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মতো কাজ করছে। এই কারণেই আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে।

আজ মঙ্গলবার বিকেলে জিয়া পরিষদের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

রিজভী বলেন, বেকারত্বের কারণে দেশের মানুষ অন্ধকার দেখছে। শিক্ষিত যুবকদের চাকরি নেই। তারপর ভয়ংকর মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে চলে গেলে মধ্যম ও নিম্ম আয়ের মানুষ এখন যে টাকা দিয়ে জিনিসপত্র বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনে তখন তার চেয়ে ডাবল টাকা লাগবে। অর্থাৎ আগে যদি তার আয় থেকে এক কেজি চাল কিনতো এখন কিনবে হাফ কেজি।

তিনি বলেন, কুমিল্লার সিটি নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে। ওই এলাকার একজন সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের প্রচার চালাচ্ছে। সেটা নিয়ে অভিযোগ জানালে নির্বাচন কমিশন বলেছে একজন সম্মানিত ব্যক্তি কে কি টেনে হিঁচড়ে বের করা যায়। এতেই বোঝা যায় এই নির্বাচন কমিশন শেখ হাসিনার একেবারে রান্নাঘরের কমিশন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড