,

প্রেমিককে গলায় ফাঁস দেওয়ার ছবি পাঠিয়ে তরুণীর আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে পরিচয় তরুণীর। তারপর ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে বেশি সময় লাগেনি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে গলায় ফাঁস দিলেন তরুণী।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কালনার কুমোরপাড়া এলাকায়। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, মৃত্যুর আগে মোবাইল ফোনে গলায় ফাঁস দেওয়ার ছবি তোলেন তরুণী। তারপর সেই ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আরেক রাজ্য়ে থাকা প্রেমিককে।

আত্মঘাতী তরুণীর বাড়ি মেমারি থানার পাল্লা রোড এলাকায়। তবে ছোটবেলা থেকেই তিনি মামাবাড়িতে মানুষ। সেখানেই তার বড় হয়ে ওঠা। স্থানীয় হাইস্কুল থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। ওই তরুণীর মোবাইল ফোনে পাওয়া চ্যাট হিস্ট্রি থেকে জানা গেছে, ভার্চ্যুয়াল সম্পর্কের বিষয়টি।

তরুণীর পরিবারের অভিযোগ, মামার সঙ্গে কথা বলছিল তাদের মেয়ে। এজন্য মোবাইল ফোন ওয়েটিংয়ে ছিল। অন্যদিকে তাকে ওয়েটিংয়ে দেখে সন্দেহ করে প্রেমিক। সম্পর্ক ভেঙে দেবে বলে জানায়। এরপরই সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে গলায় ফাঁস নেয় তরুণী। পরিবারের অভিযোগ, ওই ছেলের জন্যই মৃত্যু হয়েছে তাদের মেয়ের। ওই যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড