,

শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি হচ্ছে ৩ দিন

news-image

অনলাইন ডেস্ক : অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় আগামী তিন মাস এই ছুটি কার্যকর থাকবে।

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্য সঙ্কট মোকাবিলায় সহায়ক হবে। বৈদেশিক মুদ্রার সংকটের জেরে সরকার ইতোমধ্যেই দেশে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।

সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী দিশে গুনাবর্ধন বলেছেন, শনি ও রোববার ছাড়াও কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন। এই একদিনের জন্য তাদের বেতন দেওয়া হবে। তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে। জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এ কারণে বিপর্যস্ত হয়েছে গণ-পরিবহন খাতও। দেশটিতে সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে।

বর্তমান সঙ্কট সামাল দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে শ্রীলঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর