,

বায়ুদূষণে দিল্লিতে গড় আয়ু কমেছে ১০ বছর : প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ভারতের রাজধানী নয়াদিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দশ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশটির আরেক শহর লখনৌতে মানুষের গড় আয়ু কমেছে ৯ দশমিক ৫ বছর। খবর এনডিটিভির।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স একটি দূষণ সূচক। এতে জীবন প্রত্যাশায় বায়ু দূষণের কণার প্রভাব প্রতিফলিত হয়। সূচকে দেখা গেছে, ইন্দো-গাঙ্গেয় সমভূমি পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল। বলা হয়েছে, দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে ৭ দশমিক ৬ বছর।

ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ুদূষণ। ধূমপানে আয়ু কমে ১ দশমিক ৫ বছর; আর শিশু ও মাতৃ অপুষ্টিতে আক্রান্তদের কমে ১ দশমিক ৮ বছর।

২০২০ সালের তুলনায় ইন্দো-গাঙ্গেয় সমভূমির বিস্তৃত এলাকায় দূষণ অনেক বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটির লেখকেরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ুদূষণ। এর ঝুঁকি ভ্রুণ পর্যায় থেকে শুরু হয় বলে জানান তারা।

লকডাউন সত্ত্বেও ২০২০ সালে ভারতে বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। এতে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় পাঁচ বছর কমে যায়। অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমে ২.২ বছর। এই সংকট দক্ষিণ এশিয়াজুড়ে বাড়ছে। পাকিস্তান ও বাংলাদেশেও দূষণের মাত্রা বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড