,

স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামী

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে বাড়ি ছেড়ে পালিয়েছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে শ্রীপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কেওয়া দক্ষিণখণ্ড গ্রামে। মদিনা খাতুন (৩০) নামের ওই নারী পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনদের দাবি, মদিনাকে হত্যার পর ঝুলিয়ে রেখে পালিয়েছেন স্বামী মাসুদ মিয়া।

মদিনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। অভিযুক্ত মাসুদ একই এলাকার মৃত আশকর আলীর ছেলে। সন্তানদের নিয়ে স্বামী-স্ত্রী শ্রীপুরের কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের শামীমের বাড়িতে ভাড়া থেকে পৃথক কারখানায় চাকরি করতেন।

মদিনার ভাই মোফাজ্জল জানান, মদিনা-মাসুদের তিন সন্তান রয়েছে। শ্রীপুরে ভাড়া বাসায় থেকে মদিনা ডেনিমেক লিমিটেড নামে একটি কারখানায় কাজ করতেন, মাসুদ কাজ করতেন আমান টেক্সটাইলে। কিছুদিন যাবত মদিনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে অটোরিকশা কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন মাসুদ। এ নিয়ে রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে বাড়ির লোকজন বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় মদিনার লাশ পান। লাশ রেখে সবার অজান্তে মাসুদ পালিয়ে গেছেন।

 

মোফাজ্জলের অভিযোগ, অটোরিকশার টাকার জন্যই তার বোনকে হত্যা করেছেন মাসুদ।

 

শ্রীপুর থানার এসআই আরসাদ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড